খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন:www.bnnbreakingnews.com
সম্পাদক ও প্রকাশক : প্রিন্স সালেহ। প্রকাশক কর্তৃক ১২ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকা ১২০৫ থেকে মুদ্রিত।
স্বত্ব © BNN Breaking News (2026)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের শপথ গ্রহণ করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শনিবার সন্ধ্যায় বনানীর একটি হোটেলে এই শপথ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা তাদের মেয়াদকালে সম্পাদিত বিভিন্ন কার্যক্রম এবং অর্জনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এরপর তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দুইবার নির্বাচিত গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ নেয়।

শপথগ্রহণ পরবর্তী বক্তব্যে আগামী দুই বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করে ওমর সাদাত বলেন, গুলশানকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় পরিণত করার লক্ষ্যে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এই টাস্কফোর্সে গুলশানের পাশাপাশি বনানী, বারিধারা এবং নিকেতন সোসাইটির সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
ওমর সাদাত আরও উল্লেখ করেন যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় দখলকৃত স্থান উদ্ধার এবং বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করে গুলশানকে আরও আকর্ষণীয় ও বসবাসযোগ্য করে তোলাই নতুন কমিটির প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং গুলশান সোসাইটির মহাসচিব মুজিবুর রহমান মৃধা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন এবং সাব্বির জামান মনোজ্ঞ গান পরিবেশন করেন।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




